করণদিঘি বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম পালের সমর্থনে প্রচারে টেলিভিশনের অন্যতম সেরা নায়িকা বিনীতা চ্যাটার্জি

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৬ মার্চ: করণদিঘি বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম পালের সমর্থনে এক জনসভায় প্রচারে এসে গান গেয়ে মাতিয়ে দিলেন টেলিভিশনের অন্যতম সেরা নায়িকা বিনীতা চ্যাটার্জি। করণদিঘি বিধানসভার রসাখোয়া সার্কাস ময়দানে তৃণমূল কংগ্রেস আয়োজিত এক বিশাল জনসভায় নায়িকা বিনীতা চ্যাটার্জি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের বিদায়ী রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি, তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম পাল সহ জেলা তৃণমূল শীর্ষ নেতৃত্ব। হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উচ্ছ্বাস আর ভালোবাসায় আপ্লুত হয়ে জনজোয়ারে ভেসে যান অভিনেত্রী বিনীতা চ্যাটার্জি।

জনসভায় উপস্থিত রাজ্যের শ্রম দপ্তরের বিদায়ী রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি বলেন, এই ঐতিহাসিক জনসভা হয়েছে দিদি করণদিঘি বিধানসভার প্রার্থী হিসেবে যুব সভাপতি গৌতম পালকে বেছে নেওয়ার কারণে এবং এখানে তৃণমূল কংগ্রেসের সংগঠন খুবই শক্তিশালী হওয়ার কারণে মানুষ দলে দলে এই সভায় ভিড় করেছেন।

আগামী ২২ এপ্রিল উত্তর দিনাজপুর জেলার ন’টি বিধানসভার ভোট। প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন জেলার তৃণমূল প্রার্থীরা। করণদিঘি বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম পালের সমর্থনে এদিন প্রচারে আসেন বাংলা টেলিভিশন অন্যতম সেরা নায়িকা বিনীতা চ্যাটার্জি। করণদিঘি বিধানসভার রসাখোয়া সার্কাস ময়দানে এদিনের জনসভায় নায়িকা বিনিতা চ্যাটার্জি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের বিদায়ী রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি।

বিদায়ী রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি বলেন, রাজ্যের মানুষের পাশে দশ বছর ধরে উন্নয়নের ঝুলি নিয়ে ছিলেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ফলে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হয়েছেন। ফলে মানুষ চাইছেন তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *