বরাত জোরে প্রাণে বাঁচলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি

সাথী দাস, পুরুলিয়া, ৬ মে: দুর্ঘটনার কবলে পড়লেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। বরাত জোরে প্রাণে বাঁচলেন তিনি ও তাঁর সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরা।

এদিন সকালে তাঁর গাড়ি পুঞ্চা থানার লাখরা গ্রামের বাড়ি থেকে পুরুলিয়া জেলা পরিষদের উদ্যোগে রওনা দেন। তাঁর গাড়ি হুড়ার মাগুড়িয়া জল ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় পৌঁছালে এক পথচলতি মহিলা ও তার মেয়ে রাস্তার মাঝে চলে আসেন। সেই সময় তাঁকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় তাঁর স্করপিও গাড়িটি। এর পরেই একটি গাছে ধাক্কা খেয়ে গাড়িটি দাঁড়িয়ে যায়। ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। সামনের অংশের ক্ষতি হয়েছে সভাধিপতির গাড়িটি।

এদিন যেভাবে এই দুর্ঘটনাটি ঘটলো তাতে বরাত জোরে তিনি প্রাণে বেঁচে যান। তাঁর পায়ে সামান্য চোট লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *