হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সম্বর্ধনা ঘাটাল থানার ওসির

কুমারেশ রায় মেদিনীপুর,১ জুলাই:
১ জুলাই ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম এবং প্রয়াণ দিবস স্মরণে রেখে ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক ঘাটাল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসক এবং নার্সদের সংবর্ধনা দিলেন।
এই দিনটি চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। ঘাটাল থানার ওসি ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং বীরসিংহ গ্রামীন হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেন।

তিনি জানান, ডাক্তার বিধানচন্দ্র রায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে চিকিৎসকরা কাজ করে চলেছেন। করোনা পরিস্থিতিতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসার পরিষেবা দিয়ে চলেছেন চিকিৎসক , নার্স এবং স্বাস্থ্যকর্মীরা।
চিকিৎসক এবং নার্সরা থানার ওসির কাছ থেকে সংবর্ধনা পেয়ে আনন্দিত। এই পরিষেবাতে কোনো ছুটি নেই। তারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন অন্যান্য দিনের মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *