সাংবাদিকদের পাশে দাঁড়াতে তৈরি হল নতুন সংগঠন

আমাদের ভারত, কলকাতা, ৪ জানুয়ারি: সাংবাদিকদের পাশে দাঁড়াতে তৈরি হলো একটি নতুন সংগঠন। আজ কলকাতা প্রেসক্লাবে এই সংগঠনের সূচনার কথা ঘোষণা করেন সংগঠনের কার্যনির্বাহী সভাপতি বর্ষীয়ান সাংবাদিক সুনীত চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপি নেতা তথা বিধান নগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, সাংবাদিকদের কাজ করতে গিয়ে বিভিন্ন বাধার মুখে পড়তে হয়। সাংবাদিকরা যথেষ্ট পরিশ্রম করে কাজ করেন তাদের এই কাজকে আমি কুর্ণিশ জানাই। এই রাজ্যের সাংবাদিকতা যথেষ্ট আদরণীয় ছিল, কিন্তু তা সত্বেও কাজ করতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় বাধার মুখে পড়েন, অনেক ক্ষেত্রে সাংবাদিকদের মারধরও করা হয়। সাংবাদিকদের উপর আঘাতকে তিনি নিন্দনীয় বলেন। সব সাংবাদিক বড় সংস্থায় কাজ করেন না, অনেকেই ছোট ছোট সংস্থায় কাজ করেন, কিন্তু প্রত্যেকেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন অথচ তাদের কোনও সুরক্ষা নেই। এই প্রসঙ্গ তুলে দিলীপ ঘোষ বলেন, অন্যান্য রাজ্যে সাংবাদিকদের পেনশন দেওয়া হয় কিন্তু এখানে নামমাত্র আড়াই হাজার টাকা দেওয়া হয়। তিনি প্রশ্ন তোলেন এই বৈষম্য কেন এবং এটা দেখা উচিত।

সব্যসাচী দত্ত বলেন, তিনি যখন বিধাননগরের মেয়র ছিলেন তখনও তিনি দেখেছেন বিভিন্ন সময় সাংবাদিকদের মারধর করা হয়েছে। তিনি বলেন এটা চলতে দেওয়া যায় না এবং এটাকে রুখে দিতে হবে।

সংগঠনের কার্যকরী সভাপতি সুনীত চক্রবর্তী বলেন, নতুন এই সংগঠনের নাম প্রগতিশীল রাষ্ট্রবাদী পত্রকার সংঘ। এর কাজ হবে জেলায় জেলায় যেসব সাংবাদিক প্রতিকূলতার মধ্যে কাজ করেন তাদের একজোট করে আর্থিক এবং বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *