“এক দেশ এক নির্বাচন” নিয়ে বড় পদক্ষেপ করল মোদী সরকার, চলতি মাসের বিশেষ অধিবেশনেই কি এই প্রস্তাব আনার প্রস্তুতি

আমাদের ভারত, ১ সেপ্টেম্বর: লোকসভা ভোটের আগে বড় সিদ্ধান্তের পথে এগোতে চলেছে মোদী সরকার। সারা দেশে এবার থেকে একটাই নির্বাচন প্রক্রিয়ার পথে হাঁটতে চলেছে কেন্দ্র সরকার। এক দেশ এক নির্বাচন এবার এই থিওরি বাস্তবায়িত করার লক্ষ্যে আরও এক ধাপ এগোলো কেন্দ্র।

সূত্রের খবর, কেন্দ্রের তরফে একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই কমিটি গোটা দেশে একটি নির্বাচন প্রক্রিয়া নিয়ে বড় কোনো প্রস্তাব দিতে পারে বলে অনুমান করা হচ্ছে। সেপ্টেম্বরে বিশেষ সংসদ অধিবেশনের ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। আগামী ১৮ থেকে ২২ শে সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিনের বিশেষ অধিবেশনেই কি তবে এক দেশ এক নির্বাচন বিল পাস করাবে মোদী সরকার? তাই নিয়েই জল্পনা শুরু হয়েছে। গত প্রায় বেশ কয়েক বছর ধরেই কেন্দ্রীয় মন্ত্রীরা বার বার এক দেশ এক নির্বাচন প্রক্রিয়ার কথা বলছেন। এই প্রস্তাব কার্যকর হলে একই সঙ্গে বিধানসভা এবং লোকসভা নির্বাচন হবে।

মোদী সরকারের মতে এই পদক্ষেপে একদিকে যেমন নির্বাচনের খরচ এক ধাক্কায় অনেকটা কমবে, আবার নির্বাচিত সরকারগুলিও কাজ করার জন্য বেশি সময় পাবে। বাড়বে কেন্দ্র-রাজ্য সমন্বয়। এক দেশ এক নির্বাচন প্রস্তাব পাস হলে গোটা দেশে একই সময় লোকসভা এবং রাজ্যগুলির বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে এই ভোট প্রক্রিয়ার কি ভাবে হবে তা এখনো কেন্দ্রের তরফে কোনও আলোচনা করা হয়নি।প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী একাধিকবার এক দেশ এক নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন। বিজেপি নেতারাও এই প্রক্রিয়ার পক্ষে বলেছেন। ২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী ইশতেহারেও এর উল্লেখ ছিল। বলা হয়েছিল, বিজেপি দেশ থেকে অপরাধীদের নির্মূল করতে নির্বাচনী সংস্কারেও প্রতিশ্রুতিবদ্ধ। বিজেপি অন্য দলের সঙ্গে আলোচনার মাধ্যমে বিধানসভা এবং লোকসভা নির্বাচন একই সঙ্গে করার পদ্ধতি তৈরি করতে উদ্যোগী। রাজনৈতিক দল এবং সরকার উভয়ের জন্য নির্বাচনী খরচ কমানোর পাশাপাশি এটি রাজ্য সরকারগুলির জন্য নির্দিষ্ট স্থিতিশীলতা নিশ্চিত করবে।

5 thoughts on ““এক দেশ এক নির্বাচন” নিয়ে বড় পদক্ষেপ করল মোদী সরকার, চলতি মাসের বিশেষ অধিবেশনেই কি এই প্রস্তাব আনার প্রস্তুতি

Leave a Reply to Pipe Marking Labels UAE Cancel reply

Your email address will not be published. Required fields are marked *