কয়েক হাজার মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন বনগাঁর বিধায়ক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
৭ অক্টোবর: পুজোর মুখে এলাকার অসহায় দরিদ্র মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন বনগাঁর বিধায়ক অশোক কীর্তনীয়া। বুধবার ও বৃহস্পতিবার দু’দিন ধরে প্রায় কয়েক হাজার গরিব অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন বিজেপি বিধায়ক অশোকবাবু।

করোনার জেরে দীর্ঘ দিন লকডাউন। অনেকেই কাজ হারিয়েছে। সংসার চালাতে হিমসিম খাচ্ছে অনেক পরিবার। তাদের কথা মাথায় রেখে নতুন বস্ত্র দানের উদ্যোগ নিয়েছেন বিধায়ক অশোক কীর্তনীয়া। দুই দিনে প্রায় ৪ হাজার মানুষের হাতে তিনি নতুন বস্ত্র তুলে দিয়েছেন। তিনি জানান, লকডাউনের ফলে এই কেন্দ্রে বিভিন্ন এলাকায় পুজোর সময় বহু পরিবারই নতুন পোশাক কেনার সামর্থ হারিয়েছে। তাঁদের মুখে হাসি ফোটাতেই ওই উদ্যোগ। সেই উপলক্ষ্যে গোপালনগর ২ পঞ্চায়েত এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকেই বস্ত্র দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *