ঘাটালে বিজেপির পার্টি অফিসের পতাকা পোড়ানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ মার্চ:
ঘাটালে ১৬নম্বর ওয়ার্ডের বিজেপির পার্টি অফিসের পতাকা পোড়ানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ ২৮ মার্চ রবিবার রাতে তাদের ১৬ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ে রাখা পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে।

দলের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান, বিজেপির নির্বাচনী এজেন্ট শিবশংকর উপাধ্যায়। তিনি বলেন, ঘাটালকে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল।ওই এলাকায় থাকা আশেপাশের লোকজন বলেন, আমরা রাতেরবেলা দেখতে পাই আগুন জ্বলছে। তারপর জল দিয়ে আমরা আগুন নিভাই। কিন্তু কাউকে দেখতে পাইনি।

তৃণমূল কংগ্রেসের ঘাটালের শহর সভাপতি অরুন মন্ডল বলেন, আমাদের কর্মীরা এসব কান্ড ঘটাবে না। আমাদের দলীয় পতাকা খুলে দিচ্ছে বিজেপি কর্মীরাই। আমাদের কর্মীরা এরকম ঘটনা ঘটাতে পারে না বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তদন্ত হওয়া উচিত কে করেছে এই কান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *