ঘাটালে র‍্যালি ও দাসপুরে সভা করলেন সাংসদ দেব

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ মার্চ:
তিনি নাকি রাজনীতি বোঝেন না। তবে যে দল মানুষের জন্য কিছু করে মানুষের পাশে থাকে তাদেরকেই ভোট দেওয়া উচিত। শেষমেশ তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার কথা বললেন সংসদ ও অভিনেতা দেব অর্থাৎ দীপক অধিকারী।

ঘাটাল এবং দাসপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্কর দলুই এবং মমতা ভুঁইঞার সমর্থনে ঘাটাল লোকসভার সাংসদ দেব সোমবার রোড শো এবং জনসভা করেন। দাসপুরের সভাতে তিনি বলেন, দাসপুরের তৃণমূল কংগ্রেস নেতারা হাতে খড়ি দেওয়ার মত সবকিছু দেবকে শিখিয়েছেন। তিনি ভোট চাইতে আসেননি বলে উল্লেখ করেন ঘাটালের সাংসদ। তিনি বলেন, ঘাটাল সহ সর্বত্র তিনি মানুষের উন্মাদনা এবং আগ্রহ দেখেছেন। সভায় উপস্থিত জনতার প্রতি তিনি বলেন, দলের প্রতি ভালোবাসা না থাকলে কেউ এভাবে গরমে বসে থাকতে পারে না। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে বন্যা এবং বিভিন্ন সময়ে তিনি তা উপলব্ধি করেছেন। তিনি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন।

তিনি ঘাটাল বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শঙ্কর দলুইয়ের সমর্থনে একটি রোড শো করেন রানির বাজার থেকে বরদা পর্যন্ত। এই রোড শোতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *