খড়্গপুরের অন্ধ্রা হাই সেকেন্ডারি স্কুল থেকে ৪৬ টি ফ্যান খুলে নিয়ে পালালো দুষ্কৃতীরা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ অক্টোবর: করোনার কারণে খড়্গপুরে বন্ধ থাকা স্কুলে দুষ্কৃতির দল হানা দিয়ে খুলে নিয়ে গেল ৪৬ টি সিলিং ফ্যান। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুর শহর এলাকায়। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর টাউন থানার অন্তর্গত অন্ধ্রা হাই সেকেন্ডারি স্কুলে।

খড়্গপুরে কয়েক দিন ধরে যেভাবে চুরির ঘটনা ঘটছে তাতে দুশ্চিন্তা বেড়েছে রেল শহরের বাসিন্দাদের। ওই বন্ধ স্কুল ক্যাম্পাসের মধ্যেই কেয়ারটেকারের বাড়ি রয়েছে। কিন্তু তার বাড়িটি কিছুটা দূরে থাকার কারণে সে কোনও শব্দ শুনতে পায়নি। সেই সুযোগকে কাজে লাগিয়ে স্কুলের ক্লাসরুমের প্রায় ৪৬টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *