পুরুলিয়ায় পুজোর আয়োজনে প্রধান ভরসা হয়ে উঠল রাজ্য সরকারের দেওয়া অর্থ

সাথী দাস, পুরুলিয়া, ১৪ অক্টোবর: পুজোর আয়োজনে ভরসা হয়ে উঠল রাজ্য সরকারের দেওয়া অর্থ। পুরুলিয়া জেলার সিংহ ভাগ পূজো কমিটিই একবাক্যে তা স্বীকার করলেন। ছোট মণ্ডপ আর আন্তরিক আয়োজনে উৎসবের আমেজ দেখা গিয়েছে পাড়ায় পাড়ায়।

পাড়ায়, মহল্লায় করোনার প্রভাব পড়েছে। অনেকেই কাজ হারিয়ে দিশেহারা। কেউ কেউ পেশা বদল করেছেন। অনটন সঙ্গী এখন। এই পরিস্থিতিতে পূজোর সময় দৈনতা যেন বেশি করে ফুটে উঠেছে। আর তাই পাড়ার চাঁদার উপর নির্ভরশীল পূজো কমিটিগুলোর কপালে ভাঁজ দেখা গিয়েছিল। পাড়ায় চাঁদা উঠেনি প্রত্যাশা মতো। তাই নমঃ নমঃ করে পূজোর আয়োজন করেছেন উদ্যোক্তারা। পুরুলিয়া জেলার ৩৭২ টি কমিটি এবার সরকারি সাহায্য বাবদ ৫০ হাজার টাকা করে পেয়েছে। সেই টাকা এবার বড় ভরসা যোগাচ্ছে উদ্যোক্তাদের। বললেন, পুরুলিয়ার নামোপাড়া রথতলা সর্বজনীন দুর্গা পূজা কমিটির সদস্য শ্রীমন সরকার।

৫০ বছরে পা দেওয়া নাপিত পাড়া সার্বজনীন দুর্গা পূজা কমিটির সদস্য বাবলু গরাই বলেন, “পাড়া চাঁদা আদায় তেমন হয়নি। স্পন্সর বা অনুদান তেমন নেই। বড় ভরসা দিয়েছে সরকারি সাহায্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *