দীঘা হোটেল মালিক খুনের ঘটনার মূল উদ্দেশ্য ছিল চুরি

আমাদের ভারত, দীঘা, ২৬ জুন: দীঘার সুমন হোটেলের মালিক  সুব্রত সরকার  খুনের ঘটনায়, অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পরে পুলিশের তৎপরতায়  উদ্ধার হল ৪ লক্ষ ৪৮ হাজার নগদ টাকা, সোনার ও রুপোর গয়না, রুপোর মূর্তির, সিসি টিভির হার্ডডিস্ক, নাইলন দড়ি সহ খুনের সরঞ্জাম।  অভিযুক্তর কাছ থেকে তথ্য অনুসন্ধান করে অভিযুক্ত  সেখ জামেল শা’র বাড়ির ঘরের কারনিস থেকে এই সব জিনিস উদ্ধার করে। এই খুনের কিনারার পিছনে বড় ভূমিকা ছিলো কাঁথি মহকুমা পুলিশ আধিকারিকরা। আজ সাংবাদিক সম্মেলন করে আজ এই তথ্য জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *