সুখচরে বেসরকারি কেবল সংস্থার কর্মীদের ওপর দুষ্কৃতী হামলা, চলল গুলি আহত ২ কর্মী, গ্রেপ্তার ২ দুষ্কৃতী

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৬ জুন: এক বেসরকারি কেবল সংস্থার কর্মীদের ওপর দুষ্কৃতী হামলা ও কর্মীদের ওপর গুলি চালনার ঘটনায় আহত হয়েছেন ২ কর্মী, এই ঘটনায় গ্রেপ্তার ২ অভিযুক্ত। মধ্যরাতে গুলি চালানোর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খড়দহ থানার সুখচরে।

একটি বেসরকারি সংস্থার জনা দশেক কর্মী কেবল পরিষেবা দেওয়ার জন্য মধ্যরাতে সোদপুর রাজা রোড সংলগ্ন অঞ্চলে কাজ করছিল। সেই সময় দুজন ব্যক্তি এসে তাদের অকথ্য ভাষায় গালাগালি করে। কেবলের কর্মীরা এই ঘটনার প্রতিবাদ করলে শুরু হয় গণ্ডগোল। এর কিছুক্ষণের মধ্যেই আবার দুটি বাইকে করে চার থেকে ৫ জন সশস্ত্র দুষ্কৃতী এসে কর্মরত শ্রমিকদের মারধর করে এবং ৮ থেকে ১০ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ সেই গুলিতে আহত প্রণব পাল নামে কর্মরত এক শ্রমিক ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে খরদা থানার পুলিশ। এরপর পুলিশ আহত শ্রমিককে উদ্ধার করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এই পুরো ঘটনার তদন্ত শুরু করে খরদহ থানার পুলিশ।
এরপর গুলি কাণ্ডের ঘটনায় গোপন সূত্রে খবর পেয়ে সুখচর গির্জা মোড় থেকে অভিক সিংহ, শুভাশিস নন্দী নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল খড়দহ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *