পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২১ সেপ্টেম্বর: ‘পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তালিবানি শাসন চলছে’ তার অবসান ঘটানোই মুল লক্ষ্য। রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েই বললেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা অধ্যাপক সুকান্ত মজুমদার। একইসাথে নিপীড়িত কর্মীদের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। সোমবার দিল্লির নির্দেশে রাজ্য বিজেপির সভাপতি পদের রদবদল ঘটে। যেখানে দিলীপ ঘোষকে সরিয়ে উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকার বাসিন্দা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে দেওয়া হয় রাজ্য সভাপতির দায়িত্ব। আর যারপরেই কড়া ভাষায় মুখ খোলেন তিনি।
রাজ্য সভাপতি হবার পর কোন বিষয়কে তিনি চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পশ্চিমবঙ্গে তালিবানি শাসনের অবসান ঘটাবেন। রাজ্য নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা স্পষ্ট রয়েছে। বাংলাকে রক্ষা করতে এর আগেও তারা এরাজ্যের তালিবানি শাসনের বিরুদ্ধে লড়াই আন্দোলন করেছেন। বর্তমানে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তালিবানি শাসন চলছে তা রুখে দেওয়াই তাঁর মুল লক্ষ্য।
এদিন একইসাথে নির্বাচন পরবর্তী সময়ে হিংসার শিকার হওয়া কর্মীদের পাশে থাকার বার্তাও দিয়েছেন সুকান্ত মজুমদার। যেসব নিপীড়িত কর্মীদের কাছে এখনও দল পৌঁছাতে পারেনি দেবতাস্বরূপ সেই সমস্ত কর্মীদের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেবেন বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, সমস্ত কর্মীদের পাশে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে, যারা আগামীতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই আন্দোলন চালিয়ে যাবেন বলেও দাবি করেছেন বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কর্মীদের উদ্দেশ্যে প্রথমদিনেই রাজ্য সভাপতির এমন বক্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।


This article is very helpful. Thank you for sharing this article.
st’s a great platform to get some idea.Every word on this PAGE helps me to give detail to me.
I am genuinely thankful to the holder of this web page.
I have found a lot of approaches after visiting your post.
All the details you provide us,it was very useful .
Thank you for sharing this incredible article.
Thank you, I’ve recently been searching for information about this topic for a long time and yours is the best I have discovered till now.
Thanks for giving terrific sort of information. Very beneficial and sensible for me.
Thanks for your fantastic Article, pleasant work preserve it up thanks for sharing the knowledge.
Thanks for this information. Your weblog has been honestly great.
Your weblog has been honestly great. I realized a lot from here.I hope you will provide us such greater top notch blogs. Thank you.
I am sincerely grateful to the holder of this internet page.