মেদিনীপুর শহরে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার মূল দুষ্কৃতী

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ আগস্ট: গতকাল সন্ধ্যা রাতে মেদিনীপুর শহরে গুলি কাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হল মূল দুষ্কৃতীকে। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে পুলিশের। দুষ্কৃতীকে গ্রেফতার করায়, সাহসিকতার জন্য ওই পুলিশ কর্মীদের পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

গতকাল রাতে কুখ্যাত দুষ্কৃতী সুমন সিং ওরফে মোটা রাজা তার তিন সাঙ্গোপাঙ্গ নিয়ে একটি হোটেলে টাকা চেয়ে বন্দুক নিয়ে হুমকি দেয়। এরপর তারা মহাতাবপুর শ্মশান ঘাটে গিয়ে শ্মশান যাত্রী এক যুবকের বুকে বন্দুক ঠেকিয়ে হুমকি দেয়। কিন্তু গুলি করার আগেই একটি যাত্রীবাহী বাস সেখানে চলে আসে। সেই সুযোগে দুষ্কৃতীদের ধাক্কা মেরে ওই ব্যক্তি শ্মশানের ভেতরে ঢুকে যানl এইসময় শূন্যে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় দুষ্কৃতীরাl

ঘটনার খবর জানতে পেরে রাজাকে ধাওয়া করে পুলিশ। বসন্তপুরের কাছে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে পাওয়া যায় হান্ডমেড নাইন এমএম পিস্তল ও তিন রাউন্ড কার্তুজ। আজ পুলিশ সুপার দিনেশ কুমার সাংবাদিক সম্মেলন করে জনান, এই কুখ্যাত দুষ্কৃতীর বিরুদ্ধে এর আগেও ২২ টি অভিযোগ ছিল। এর আগেও এই দুষ্কৃতীকে একটি খুনের মামলায় ধরা হয়েছিল এবং সে সম্প্রতি কোভিডের জেরে জামিনে ছাড়া পায়। পুলিশ সুপার বলেন, জামিন পেলেও মেদিনীপুর ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ছিল কিন্তু সে নিজের পরিচয় এবং তার আতঙ্ক ছড়াতে ফের নতুন করে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে, যাতে সহজেই কোটি কোটি টাকা পাওয়া যায়। সেই ফন্দিতেই হোটেলে গিয়ে মালিককে হুমকি দেয়। আমরা কোর্টের কাছে আবেদন জানাব যাতে জেলেই থাকে এবং বাকি এর সঙ্গী সাথীদের খুঁজতে নাকা চেকিংয়ের তল্লাশি চালাচ্ছে পুলিশ। তিনি বলেন, ঘটনার দু’ঘণ্টার মধ্যে আমাদের পুলিশ যেভাবে সাহসিকতার সঙ্গে দুষ্কৃতীকে গ্রেফতার করেছে তার জন্য আমরা এই পুলিশের পুরো দলের জন্য ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *