আমাদের ভারত, মালদা, ১ ডিসেম্বর: মালদা সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে ঋণ দান অনুষ্ঠান অনুষ্ঠিত হল মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গোলাম রাব্বানী। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদার জেলাশাসক রাজশ্রী মিত্র, সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো, এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি, বৈষ্ণব নগর বিধানসভার বিধায়ক চন্দন হালদার, বিধায়ক নিহার রঞ্জন ঘোষ সহ অন্যান্যরা।
এদিন এই অনুষ্ঠানে সংখ্যালঘু মহিলা ও পুরুষদের হাতে বিভিন্ন স্কিমে লোনের টাকা তুলে দেন মন্ত্রী থেকে শুরু করে বিধায়করা। দপ্তরের দায়িত্ব পেয়ে প্রথম মালদা জেলা থেকে এই ঋণ দেওয়া শুরু করলেন মন্ত্রী মোহাম্মদ গোলাম রাব্বানী। আজ মোট ২৭৭ টি গ্রুপে মোট ৩০৭৮ জনকে ঋণ দেওয়া হয়। যার মূল্য ৭.১৭ কোটি টাকা।

