সাথী দাস, পুরুলিয়া, ৩ জুলাই: বজ্রপাতে মৃত্যু হল এক গৃহবধূর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার টামনা থানার পানরামা গ্রামে। মৃতার নাম শুভদ্রা সহিস (৩০)। বাড়ি ওই এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন বাড়ির কাছে মাঠে ধানের চারা লাগানোর কাজ করছিলেন ওই বধূ সহ বেশ কয়েকজন। সেই সময় হঠাৎ বজ্রপাত হলে অন্যানরা আহত হলেও ঘটনাস্থলে অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই বধূ। তাঁকে তড়িঘড়ি পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

