জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ আগস্ট: সোমবার কেশিয়াড়ি থেকে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিন প্রতিমা সিং(১৩) নামে ওই কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে তালবাঁধ এলাকায়। স্থানীয় পারুলিয়া এমএসকে স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী প্রতিমা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাইভেট টিউশন না যাওয়ার কারণে বাবা মায়ের সাথে কথা কাটাকাটি হয় ওই কিশোরীর। টিউশন যেতে না চাওয়ায় তাদের সঙ্গে মাঠে কাজ করতে যাওয়ার কথা বলে কিশোরীর বাবা মা। এরপর বাবা মা কাজে চলে গেলে বাড়িতে দরজা লাগিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে দাবি পরিবারের। পরিবারের লোকজন কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করে কেশিয়াড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। অপমানে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

