“সংক্রমণ পরিস্থিতির দ্রুত পরিবর্তনে সরকারই দায়ী“— ডঃ পার্থিব বসু

আমাদের ভারত, ৪ জানুয়ারি: ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডঃ পার্থিব বসু এ কারণে কাঠগড়ায় দাঁড় করালেন রাজ্য সরকারকে।

এই প্রতিবেদককে তিনি জানান, “অতিমারি সংক্রমণ যে জায়গায় পৌঁছেছে তাতে এই মুহূর্তে শিক্ষায়তন বন্ধ করার পদক্ষেপ না নিয়ে উপায় নেই। কিন্তু প্রতিটি উৎসব ও নির্বাচনে লাগাম ছাড়া জমায়েতে রাশ না টেনে উৎসবের পরে স্বাভাবিকভাবেই সংক্রমণ বাড়লে স্কুল কলেজ বন্ধ করাটাই দস্তুরে পরিণত হয়েছে। 

গত কয়েক দিনে সংক্রমণ পরিস্থিতির দ্রুত পরিবর্তন লক্ষ্য করেও সরকার বেপরোয়াভাবে আনন্দ উদযাপন করতে দিয়ে পরোক্ষে সংক্রমণকে বেলাগাম করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করল কেন, তা আদপেই যুক্তি গ্রাহ্য নয়। আশা করি পরিস্থিতি স্বাভাবিকতর হওয়ার পর বিধিনিষেধ তোলার সময় সরকার আগে শিক্ষায়তন খোলার ব্যবস্থা করে তার পর অন্য ক্ষেত্রে ছাড়ের কথা ভাববেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *