ফিফা বিশ্বকাপ নিলামে উঠতে চলছে জলপাইগুড়ির এক কেকের দোকানে, কাপ দেখতে ভিড় জমাচ্ছেন শহরবাসী

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৪ ডিসেম্বর: ফিফা বিশ্বকাপ নিলাম হতে চলছে জলপাইগুড়ি শহরের এক কেক প্রস্তুতকারী দোকানে! নিলামে উঠার আগে গোল্ডেন রঙের ফিফা বিশ্বকাপ দেখতে ভিড় জমাচ্ছেন শহরবাসী। বড়দিনকে সামনে রেখে ফিফা বিশ্বকাপ তৈরি করল কেক প্রস্তুতকারী এক দোকানের কর্তৃপক্ষ। তিন রাত্রির পরিশ্রমে কাপের আদলে কেক তৈরি করা হয় বলে দাবি ব্যবসায়ীর।

শহরের বাবু পাড়ার কেক প্রস্তুতকারী দোকান কর্তৃপক্ষের দাবি, প্রতিবছর বর্তমান সময়কে সামনে রেখে বিভিন্ন কেক তৈরি করা হয়। এর আগে বুর্জ খলিফা, লাল কেল্লা সহ বিভিন্ন নামি দামি উলেখযোগ্য জিনিস বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। অন্যদিকে বড়দিনের ছোট বড় কেক বানানোর ব্যস্ততা তুঙ্গে দেখা গেল দোকানে।

দোকানের কেক প্রস্তুতকারী কর্মী অমল সরকার বলেন,”আমরা সবাই মিলে ফিফা বিশ্বকাপের কেক তৈরি করেছি। এই কেক বানাতে কাজু, কিসমিস, মোরব্বা, বাটার সহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়া হয়। প্রতিবার বড় কেক বিক্রি হয়ে যায়। এবছরও বিক্রি হয়ে যাবে। অনেক মানুষ আসছেন কেক দেখতে।

অন্যদিকে কেক প্রস্তুতকারী সংস্থার কর্ণধার রঞ্জনা সাহা বলেন, “যেহেতু খাবার জিনিস এই কারণে বেশি দিন ধরে বানানো হয় না। মাত্র তিনদিনে তৈরি করা হয়েছে এই ফিফা বিশ্বকাপ। এবছর ফিফা বিশ্বকাপের আদলে কেক তৈরির কাজ শেষ। দশ হাজার টাকা নিলামে উঠবে আমরা আশাবাদী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *