পঞ্চায়েত নির্বাচনে বাকুঁড়ায় ৯৯৬৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে আগামীকাল

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ৭ জুলাই: রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন। একদিকে ভোটকর্মীদের চূড়ান্ত প্রস্তুতি অপরদিকে রাজনৈতিক দল ও তাদের মনোনীত প্রার্থীদের প্রহর গোনা। এবারের পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া জেলায় মোট প্রার্থী ৯৯৬৮ জন। তাদের ভাগ্য নির্ধারণ করবেন ২৭৭০৫১৪ জন ভোটার। এবারের পঞ্চায়েত নির্বাচনে পুরুষ ভোটারের সংখ্যা ১৪০৫১৬২, মহিলা ভোটার ১৩৬৫৩৮৪।

জেলা পরিষদের ৫৬টি আসনে ২৫৪জন প্রার্থী লড়াইয়ে অবতীর্ণ। ৫৬১টি পঞ্চায়েত সমিতির ৫৬১টি আসনের মধ্যে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১০৬জন জয়লাভ করেছেন, বাকী আসনে ১৬৬৭জন প্রার্থী রয়েছেন। ২৯৮২টি গ্ৰাম পঞ্চায়েতে ৩১২৯আসনে ৮০৬৭ জন প্রার্থী। ইতিমধ্যেই ৬৬৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
জেলায় মোট ৩০৩৫টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ১১৬টি বুথ উত্তেজনা পূর্ণ বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *