জে মাহাতো, মেদিনীপুর, ২৫ মে: কলকাতা থেকে ওড়িশার দিকে ওষুধ নিয়ে যাওয়ার সময় একটি লরি উলটে চালকের মৃত্যু। রাত দুটো নাগাদ পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মনোহরপুরে ৬০ নম্বর জাতীয় সড়কে ধারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালকের মৃত্যু হয়l
জানা গেছে, ওষুধ বোঝাই লরিটি ধাক্কা মারে একটি গাছে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই লরির চালকের। এখনো পর্যন্ত চালকের কোনও পরিচয় জানা যায়নিl দাঁতন থানার পুলিশ ওষুধ সহ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। পুলিশের পক্ষ থেকে খোঁজ চালানো হচ্ছে কিভাবে কোথায় এই ওষুধ নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের প্রাথমিক অনুমান গাড়ি চালাতে চালাতে চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা। বিষয়টি খতিয়ে দেখছে দাঁতন থানার পুলিশ।

