গোপীবল্লভপুরে শুরু হল দুয়ারে রেশন কর্মসূচি

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩ ডিসেম্বর:
২১ এর বিধানসভা ভোটে কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন একাধিক চমকপ্রদ প্রতিশ্রুতি, যার মধ্যে একটি হল দুয়ারে রেশন প্রকল্প। প্রতিশ্রুতি ছিল তৃতীয় বারের জন্য তৃণমূল সরকার ক্ষমতায় আসলে রাজ্যবাসীকে রেশনের জন্য আর রেশন দোকানে লাইন দিতে হবে না। গ্রাহকের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে রেশন।

তৃণমূল নেত্রীর সেই ভোট প্রতিশ্রুতি অনুযায়ী গোপীবল্লভপুর বাসী পেতে শুরু করল দুয়ারে রেশন। এদিন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের একাধিক জায়গায় রেশন ডিলারদের রেশন পৌঁছে দিতে দেখা গেল। আর সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে খুশি সাধারণ মানুষ। এক রেশন গ্রাহকের কথায়, এতদিন বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে রেশন দোকানে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে রেশন তুলতে হত। কিন্তু আজকে বাড়ির একদম কাছে এসে পৌঁছেছে রেশন সামগ্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *