গোপীবল্লভপুরের ৪০০ বছরের পুরোনো মন্দির পরিদর্শন করলেন ঝাড়গ্ৰামের জেলাশাসক

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৮ জুন: গোপীবল্লভপুরের ঐতিহ্যবাহী রাধাগোবিন্দ জিউ’য়ের মন্দির এবং বৈষ্ণব তীর্থ গুপ্ত বৃন্দাবন পরিদর্শন করলেন ঝাড়গ্ৰাম জেলার নবনিযুক্ত জেলাশাসক সুনীল আগরওয়াল। শ্রী পাট গোপীবল্লভপুরের মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোষ্মামীর কাছ থেকে খোঁজ নিলেন গোপীবল্লভপুরের ৪০০ বছরের প্রাচীন ওই মন্দিরের খুঁটিনাটি বিষয়ে।

জানাগেছে, এদিন জেলাশাসক গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্রের সঙ্গে রাধাগোবিন্দ জীউ’য়ের মন্দির পরিদর্শন করেন। মন্দির পরিদর্শনের পর দীর্ঘক্ষণ আলোচনা করেন শ্রী পাট গোপীবল্লভপুরের মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোষ্মামীর সঙ্গে। জেলাশাসকের কাছে গোপীবল্লভপুরের ঐতিহ্যবাহী এই মন্দিরের উন্নয়নে সরকারিব সহায়তার দাবি করেন মহন্ত মহারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *