চোপড়ায় বিধ্বংসী অগ্নিকান্ড, ভস্মীভূত একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান বাড়ি

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৬ নভেম্বর: মণ্ডপে মণ্ডপে যখন প্রতিমা দেখার ভিড় ঠিক সেই সময় বিধ্বংসী অগ্নিকান্ড। ভস্মীভূত হল একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ও একটি বাড়ি। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চোপড়া ব্লকের দাসপাড়া বাজার এলাকায়।

কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি বড় ইঞ্জিন। এলাকাবাসীর অভিযোগ, ইসলামপুর থেকে চোপড়ার দাসপাড়ার লালবাজার এলাকায় দমকল বাহিনী পৌঁছতেই বহু সময় লেগে যায়। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেড়ে যায়। তাই চোপড়া এলাকায় এই ধরনের বড় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে আনতে সেখানে দমকল কেন্দ্র স্থাপনের দাবি তুলেছেন অগ্নি বিধ্বস্ত পরিবারের লোকজন সহ এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *