শিশুকে পুড়িয়ে মারতে চাওয়ায় দম্পতি গ্রেফতার বেলদায়

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ জুন: মদ খাওয়াকে কেন্দ্র করে অশান্তির জেরে চার মাসের শিশু সন্তানকে পুড়িয়ে মারতে যাওয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে বেলদা থানার পুলিশ।

বুধবার সকাল দশটা নাগাদ বেলদা এলাকার দম্পতি অজয় সিং ও সুস্মিতা সিং তাদের চার মাসের শিশু সন্তানকে একটি চটের বস্তায় পুরে রাস্তার ওপর আছাড় মেরে আগুন ধরাতে যায়। এলাকাবাসীরা দেখতে পেয়ে তাদের বাধা দিতে গেলে তাদের সঙ্গে বচসা বেধে যায়। উত্তেজিত জনতার সঙ্গে তাদের হাতাহাতি শুরু হয়। পরে তাদের আটকে রেখে স্থানীয় বাসিন্দারা বেলদা থানায় খবর দেন।

পুলিশ এসে ওই দম্পতিকে উদ্ধার করে নিয়ে যায়। দম্পতি পুলিশের কাছে স্বীকার করে নেশার কারণে তাদের এই অশান্তি। বাচ্চাকে পুড়িয়ে মারতে যাওয়ার ক্ষেত্রে স্বামী স্ত্রী পরস্পরের দিকে অভিযোগ তুলেছে। বেলদা থানার পুলিশ ওই দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর ওই দম্পতিদের গ্রেপ্তার করেছে। চিকিৎসার জন্য বাচ্চাটিকে বেলদা গ্রামীণ হাসপাতাল পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *