আমাদের ভারত, জলপাইগুড়ি, ২ জুলাই: ফের জলপাইগুড়ি শহরের করোনার চোখ রাঙানি। নতুন করে আবার করোনায় আক্রান্ত হলেন কয়েক জন। ৪৮ ঘণ্টায় শহরে মোট আক্রান্ত সাতজন। এই অবস্থায় সকলকে মাস্ক ব্যবহার ও সচেতন থাকার পরামর্শ দিয়েছে পুর কর্তৃপক্ষ।

শনিবার জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষের তরফের জানা গিয়েছে, শুক্রবার করোনার আক্রান্ত হয়েছিলেন পাঁচজন, শনিবার নতুন করে আরও দু’জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বাড়ি চিহ্নিত করে এলাকা জীবাণুমুক্ত করার কাজ শুরু করল পুর কর্তৃপক্ষ।
9
পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, “দুই দিনে সাত জন আক্রান্ত হয়েছেন শহরে। ২৪ ঘন্টায় ভারতবর্ষে মোট করনায় আক্রান্তর সংখ্যা ১৭ হাজার। ফলে এ ঘটনা থেকে বোঝা যায় ফের করোনার আরেকটি ওয়েব আসলেও আসতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। যদি করোনা পরীক্ষা করা হয় তাহলে এই সংখ্যাটা আরো বাড়তে পারে বলে অনুমান তাঁর। তাই শহরবাসীর উদ্দেশ্যে ফের একবার স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করলেন তিনি।”

