“শক্তিশালী ভারত গড়তে দেশের কন্যাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ“— জেপি নাড্ডা

আমাদের ভারত, ২৪ জানুয়ারি: জাতীয় কন্যা শিশু দিবসের বার্তা দিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

তিনি টুইটারে লিখেছেন, “একটি শক্তিশালী ভারত গড়তে আমাদের দেশের কন্যাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায়, সরকার কন্যাদের শিক্ষিত এবং স্বনির্ভর করতে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। জাতীয় কন্যা শিশু দিবসে সকল কন্যাকে আন্তরিক অভিনন্দন।“

প্রতি বছর ২৪ জানুয়ারি গোটা ভারতজুড়ে ‘জাতীয় কন্যা শিশু দিবস’ পালিত হয়। ২০০৮ সালে, ভারত সরকার এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়, লিঙ্গ সমতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ শুরু করে। কন্যা ভ্রূণহত্যা ও কন্যা শিশু হত্যা কেন খারাপ কাজ এবং এটি সমাজকে কীভাবে প্রভাবিত করবে, তা মানুষকে বোঝানোর জন্য কয়েক বছর ধরে সরকারি কর্তৃপক্ষ, চিকিৎসক এবং নেতাকর্মীরাও বিভিন্ন পদক্ষেপ নিয়ে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *