রাজেন রায়, কলকাতা, ২৯ মার্চ: এবার নির্বাচনের দ্বিতীয় দফায় গুলিচালনার নির্দেশ দিল নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে আহত হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। তাই এবার আগামী ১ এপ্রিলে দ্বিতীয় দফার ভোটে প্রয়োজনে গুলি চালাতে নির্দেশ দিল নির্বাচন কমিশন।
তবে অবশ্যই আত্মরক্ষার্থে গুলি চালাতে বলা হয়েছে। নির্দেশের যাতে অপব্যবহার না হয়, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।

