বিজেপি প্রার্থী মুকুল রায়ের রাজনৈতিক সভা চাঁদপুরে

আমাদের ভারত, নদিয়া, ২৯ মার্চ: নদিয়ার কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায় সোমবার চাঁদপুর খেয়াঘাটে এক রাজনৈতিক সভা করলেন। এদিন তিনি সভাস্থলে প্রবেশ করার আগে এক বিজেপি কর্মীর শহিদ বেদীতে মাল্যদান করেন। এরপর তিনি তার নেতা কর্মীদের সাথে দেখা করতে এসে বক্তৃতা দিতে গিয়ে বলেন, এই এলাকায় এক সময় নীল বিদ্রোহ হত। তিনি আরও বলেন, আজ থেকে পাঁচ বছর আগে আমি বিজেপিতে যোগদান করেছি। সেসময় কোনও মানুষ ভাবতে পারেনি পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *