স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ এপ্রিল: মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া উচিত, মা বলছে আমার মেয়ে গর্ভবতী নয়, মুখ্যমন্ত্রীর উচিত কাল এসে গলায় গামছা দিয়ে পরিবারের কাছে ক্ষমা চাওয়া।হাঁসখালি ধর্ষণকাণ্ডে মৃত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাঁসখালির কিশোরী ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা।

ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দল কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করেছেন। মূল অভিযুক্ত সোহেল গোয়ালি সহ তার বন্ধু গ্রেপ্তার হয়েছে। এদিন পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, এই বাড়ির মেয়ে কখনো মদ খেতে পারে। মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া উচিত, তার
মা বলছে আমার মেয়ে গর্ভবতী ছিল না। মুখ্যমন্ত্রীর উচিত এই বাড়িতে আগামীকাল এসে গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া। এই যার বাড়ির অবস্থা এই বাড়ির মেয়ে মদ খেতে পারে? এটা কি মমতা ব্যানার্জির ভাইজি। এর পাশাপাশি তিনি বলেন, পুলিশ প্রতিদিন টানাহেঁচড়া করছে, পরিবার বলেছে আমাদের বাঁচান আমরা সিবিআই চাই। তদন্তের প্রসঙ্গে তিনি বলেন পরিবার চেয়েছেন সিবিআইয়ের হাতে তদন্তের দায়িত্ব তুলে দিতে।

