Social media, Government, সম্পূর্ণ নিষেধাজ্ঞা নয়, নাবালকদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে মধ্যপন্থা নেওয়ার পথে কেন্দ্র, কী সেই পরিকল্পনা?

আমাদের ভারত, ২৫ নভেম্বর: সম্পূর্ণ নিষেধাজ্ঞা নয়, বরং মধ্যপন্থা অবলম্বন করে নাবালকদের সোশ্যাল মিডিয়ার প্রভাব থেকে বাঁচাতে চায় কেন্দ্রীয় সরকার। তার জন্য অন্যরকম পরিকল্পনা করছে মোদী সরকার।

মোদী সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী পুরোপুরি সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ না করে কিছু কিছু বিধি- নিষেধ আরোপ করে নাবালকদের সামাজিক মাধ্যমের সঙ্গে যুক্ত থাকার সুযোগ দেওয়া যেতে পারে।

সম্প্রতি বিশ্বের একাধিক দেশে ১৬ বছর বয়স পর্যন্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। ভারতেও এই ধরনের নিষেধাজ্ঞার দাবি উঠেছে দীর্ঘদিন ধরেই। বিশেষজ্ঞরা অনেকদিন ধরেই বলে আসছেন, লাগাম ছাড়া ইন্টারনেট ব্যবহার উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। বিশেষত শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যের জন্য।

সম্প্রতি এ আই সামিটের সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন, এই প্রস্তাব গুরুত্ব দিয়ে ভাবছে সরকার। তিনি ওই সামিটেই বলেন, বহু দেশ মন করছে যে বয়স ভিত্তিক নিষেধাজ্ঞার প্রয়োজন রয়েছে।

তবে সরকারি সূত্র বলছে, কারোর জন্য সোশ্যাল মিডিয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া ঠিক হবে না। তাতে হিতে বিপরীত হতে পারে। ফেসবুক, টুইটার বা এক্স এর মত পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলি ব্যবহারের সুযোগ না পেলে যুব সমাজ হয়ত আও ঝুঁকিপূর্ণ এবং নিয়ন্ত্রণহীন কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বা গেমের নেশায় আসক্ত হতে পারে। যা আরও বেশি বিপদজনক। সে ক্ষেত্রে মধ্যপন্থা হিসেবে ছোটদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিভিন্ন রকম বিধি নিষেধের কথা ভাবা হচ্ছে।

সম্প্রতি মেটার তরফে অ্যামেরিকায় নাবালকদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কিছু বিধি নিষেধ আরোপ করার প্রস্তাব দেওয়া হয়েছে। মোদী সরকার চাইছে ভারতেও এই বিধি নিষেধ চালু হোক। সরকারের এক আধিকারিক বলেছেন, পুরোপুরি নিষিদ্ধ করে দিলে অনেক সময় হিতে বিপরীত হতে পারে। তাই সরকার বিভিন্ন দিক বিবেচনা করেছে।

কী ধরনের নিষেধাজ্ঞা চাইছেন মোদী সরকার? আমেরিকায় যে প্রস্তাব মেটা দিয়েছে সেই প্রস্তাব অনুযায়ী নাবালকরা দিনের মধ্যে দু’ঘণ্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে। সেটা মধ্যরাত থেকে সকাল ৬টা পর্যন্ত করা যাবে না। স্কুলের সময় অর্থাৎ সকালে আটটা থেকে তিনটে পর্যন্ত নোটিফিকেশন বন্ধ রাখা হবে। প্রতি ১৫ মিনিট পর পর স্ক্রিন টাইমের সতর্কবার্তা দেওয়া হবে।

সূত্রের খবর, মেটার এই প্রস্তাব আরেকটু ঘুরিয়ে ফিরিয়ে ভারতেও কার্যকর করা হতে পারে। মেটার বাইরে যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে তাদের ওই নিয়ম মানতে হবে। ইতিমধ্যেই whatsapp বয়স ভিত্তিক কিছু নিষেধাজ্ঞা কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে। সব ঠিক থাকলে শীঘ্রই ভারতেও নাবালকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রিত হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *