নারদ মামলা স্থানান্তরে এবার মুখ্যমন্ত্রীর নাম জুড়ল সিবিআই

রাজেন রায়, কলকাতা, ১৯ মে: নারদ মামলায় নয়া মোড়। এবার মামলা স্থানান্তরকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জুড়ল সিবিআই। একইসঙ্গে যুক্ত করা হয়েছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এবং তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামও। আদালত সূত্রে জানা গিয়েছে, ৪০৭ নম্বর ধারা অনুযায়ী এই মামলাটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে সিবিআই। সেই আবেদনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দাবি করছে, পশ্চিমবঙ্গে মামলাটিকে প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে। সোমবার রাজ্যের চার নেতা-মন্ত্রীকে নিজাম প্যালেসে গ্রেপ্তারের পর মুখ্যমন্ত্রী নিজে নিজাম প্যালেসে হাজির হন।

বুধবার দুপুর ২টোয় কলকাতা হাইকোর্টে নারদ মামলার শুনানি। সিবিআই সূত্রে খবর, তারা চায়, হাইকোর্টে যাতে এই মামলায় অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ বহাল থাকে ও মামলা বাংলা থেকে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়। হাইকোর্টে সুরাহা না হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন অভিযুক্তদের আইনজীবীরা। তাই আগে থেকেই শীর্ষ আদালতে পদক্ষেপ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *