আমাদের ভারত, মালদা, ১৪ এপ্রিল: ফের
বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচল থানার কলিগ্রামে।মাসখানেক আগে ওই এলাকার রাজ্য সড়কের ওপর বোমাবাজির ঘটনা ঘটে। ফের গতকাল গভীর রাতে রাজ্য সড়কের ওপর কলিগ্রাম মহারাজ সেতু এলাকার ঘটনায় আতঙ্কে রয়েছে বাসিন্দারা। কে বা কারা গভীর রাতে ওই এলাকায় বোমাবাজির ঘটনা ঘটিয়েছে তা নিয়ে ধন্দে রয়েছে এলাকার মানুষ।
বার বার এমন ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে বাসিন্দারা। দুস্কৃতিদের তান্ডব রোধে এলাকায় নিরাপত্তা ব্যবস্থার দাবি তুলেছেন এলাকার মানুষ।বৃহস্পতিবার গণসাক্ষরের ভিত্তিতে চাঁচল থানায় একটি স্মারকলিপি জমা দিয়েছে কলিগ্রামের বাসিন্দারার।
এলাকা সূত্রে জানাগেছে, কয়েকবছর আগে কলিগ্রামের নিমতলা, প্রাণসাগর, মহারাজ সেতু সহ গুরুত্বপূর্ণ মোড় গুলিতে রাতে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল।এমতাবস্থায় সেই ব্যবস্থা নেওয়া হলে অপরাধমূলক কাজ রোধ হবে।

