হাওড়া–কুলিক এক্সপ্রেস ট্রেনের কামরা থেকে মহিলার দেহ উদ্ধার

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১০ নভেম্বর: হাওড়া–কুলিক এক্সপ্রেস ট্রেনের এক কামরা থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর স্টেশনে। রেল

পুলিশ সূত্রে খবর, মৃত ওই মহিলার নাম চম্পা দেবী৷ তাঁর বাড়ি উত্তরপ্রদেশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পরে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রতিদিনের মতো এদিনও রেলের সাফাই কর্মী কালাচাঁদ বাসফোর সাফাই করতে গেলে তার নজরে আসে ওই মহিলার রক্তাক্ত মৃতদেহ। ঘটনার জন্য রাধিকাপুর- হাওড়া কুলিক এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে প্রায় দেড় ঘন্টা দেরিতে ছাড়ে। কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *