সাথী দাস, পুরুলিয়া, ২০ এপ্রিল: রেল লাইনের পাশ থেকে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুরুলিয়ার আদ্রা শাখার কুস্তাউর ও বাগালিয়া স্টেশনের মাঝে আগয়া গ্রাম সংলগ্ন এলাকায় রেললাইনের পাশে দেহটি আজ সকালে দেখতে পান স্থানীয়রা। মৃতের পরিচয় জানতে পারে পুরুলিয়া জিআরপি। মৃতের নাম বাবলু রায় (৪২)। তাঁর বাড়ি পুরুলিয়া ২ ব্লকের আগয়া গ্রামে। মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গিয়েছে। মৃত্যুর কারণ ট্রেনের ধাক্কায় হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্তে নেমেছে। দেহটি ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।

