বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, ৬ জানুয়ারি: প্রধানমন্ত্রীর উপর হামলার অভিযোগে আন্দোলনে নামছে বিজেপি। আজ সন্ধ্যায় রাজ্যজুড়ে মোমবাতি মিছিল করবে যুবমোর্চা। আন্দোলনে নামছে দলের মহিলা মোর্চাও।
প্রসঙ্গত, গতকাল পাঞ্জাবে ভাতিন্ডার কাছে প্রধানমন্ত্রীর কনভয় আটকানো হয়। ২০ মিনিট প্রধানমন্ত্রী কনভয় রাস্তায় আটকে থাকে। এরপর প্রধানমন্ত্রী বাধ্য হন দিল্লি ফিরতে। ঘটনার বিবরন দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি বলেন, একটু জন্য প্রাণে বাঁচলাম। কনভয়ে বসে সবটাই দেখেছি। এরপরেই এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেয় বিজেপি। তারা অভিযোগ করে, কৃষক আন্দোলনের নামে মুষ্টিমেয় জনতা এই কনভয় আটকে রেখেছিল। বিজেপির অভিযোগ, পাঞ্জাবে প্রধানমন্ত্রীকে আটকাতেই এমন কাজ করেছে কংগ্রেস। ঘটনার জন্য খালিস্তান পন্থীদের দায়ী করেছে বিজেপি। সেই ঘটনায় এবার রাজ্যজুড়ে আন্দোলনে নামছে বিজেপি। দলের যুব মোর্চা আজ সন্ধ্যায় মোমবাতি মিছিল করবে। কলকাতার পাশাপাশি গোটা রাজ্যে এই কর্মসূচি পালন হবে। উত্তর কলকাতার মিছিলটি শুরু হবে মানিকতলা থেকে। একটি মিছিল হবে যাদবপুর থেকে। সূত্রের খবর কলকাতায় আজ একাধিক মিছিল করবে যুবমোর্চার সদস্যরা

