হিন্দু সংহতির দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করল বিজেপি

আমাদের ভারত, কলকাতা, ১৪ মার্চ: হিন্দু সংহতির সভাপতি দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করল বিজেপি। তাঁকে আমতা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। দিন কয়েক আগেই দেবতনু ভট্টাচার্য্য জানিয়েছিলেন এবার তাঁদের সংগঠন বিজেপি প্রার্থীদের সমর্থন করবে।

যদিও এর আগে হিন্দু সংহতি ঠিক করেছিল, এবার তারা নির্বাচনী ময়দানে নামবে এবং আলাদা ভাবে প্রার্থী দেবে। কিন্তু আব্বাস সিদ্দিকীর সেকুলার ফ্রন্ট নির্বাচনী ময়দানে নেমে পড়ায় হিন্দু সংহতি তাদের সিদ্ধান্ত বদল করে। দেবতনুবাবু জানান, এই সেকুলার ফন্ট আগামী দিনে রাজ্যের পক্ষে বিপদের কারণ হতে পারে। দেশভাগের আগে বামেরা এরকমই একটি সমঝোতা করে দেশভাগের দাবিকে সমর্থন জানিয়েছিল। আবারও সেই দিকে এগোচ্ছে রাজ্য রাজনীতি। সেই কারণেই তাঁরা নিজেদের প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং তার ফলশ্রুতিতে বিজেপি তাঁকে আমতা বিধানসভা কেন্দ্র থেকে টিকিট দিল। রাজ্যের যে সব জায়গায় হিন্দু সংহতির মজবুত সংগঠন রয়েছে তারমধ্যে আমতা অন্যতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *