ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে শিলিগুড়িতে আন্দোলনে নামছে বিজেপি

আমাদের ভারত, শিলিগুড়ি, ২০ জুলাই: নির্বাচন পরবর্তী হিংসা খতিয়ে দেখতে আদালতের নির্দেশে রাজ্যে মানবাধিকার কমিশনের দল বিভিন্ন এলাকায় গিয়ে পরিস্থিতি সরেজমিনে দেখেন। তাঁরা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছেন। তাতে বেশ কিছু তৃণমূল নেতা-মন্ত্রী সহ কর্মীরা ভোট পরবর্তী হিংসার সাথে জড়িত রয়েছেন। রাজ্যজুড়ে সন্ত্রাস চালিয়েছে তারা। আর কমিশনের এই রিপোর্ট নিয়েই শিলিগুড়িতে আন্দোলনে নামছে বিজেপি।

আজ বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, আমরা প্রথম থেকেই বলছিলাম রাজ্য জুড়ে সন্ত্রাস চালাচ্ছে শাসকদল। কিন্তু অনেকেই তা মানতে চাননি। এবার মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে তাতে অনেকের টনক নড়েছে। আমরা এই রিপোর্ট সারা রাজ্যে ছড়িয়ে দেবো। পাশাপাশি প্রতিটি মানুষের কাছেও এই রিপোর্ট পৌঁছে দেওয়া হবে। একটা দল এককভাবে ক্ষমতায় এসেও কিভাবে সন্ত্রাস ছড়াতে পারে তা সকলের জানা উচিত। কমিশনের রিপোর্ট তো মিথ্যা হতে পারে না। এছাড়াও তিনি বলেন, আমরা আমাদের আহত, অত্যাচারিত কর্মীদের পাশে ছিলাম। তাদের সবরকম সাহায্য করা হবে। আর তৃণমূলের উচিত সন্ত্রাস নিয়ে কথা না বলে মুখ বন্ধ রাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *