আমাদের ভারত, কলকাতা, ১৩ মার্চ: এবারের নির্বাচনে আলাদাভাবে লড়াই করার সিদ্ধান্ত থেকে সরে এল হিন্দু সংহতি। জানিয়ে দিল, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে তারা নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপিকে সমর্থন করবে। তাই তারা আলাদা কোনো প্রার্থী দিচ্ছেন না।
উল্লেখ্য, কিছুদিন আগে হিন্দু সংহতি ঘোষণা করেছিল, এবার তারা আলাদাভাবে নির্বাচনে লড়বে। এই নিয়ে প্রমাদ গোনেন বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতারা। কারণ হিন্দু সংহতি প্রার্থী দিলে সে ক্ষেত্রে বিজেপির ভোটেই থাবা বসাবে তারা। তারপর থেকেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে যায়। কিন্তু গতকালই হিন্দু সংহতি সিদ্ধান্ত নিয়েছে তারা আলাদাভাবে কোনও প্রার্থী দেবেন না দেবে। গত নির্বাচনের মত বিজেপিরকেই সমর্থন করবে।
হিন্দু সংহতির সভাপতি দেবতনু ভট্টাচার্য জানিয়েছেন, “হিন্দু সমাজের ক্ষতি হোক এমন কিছু আমরা চাই না। এইবার তাই আমরা বিজেপিকে সমর্থন করব।” তার কারণ হিসেবে তিনি বলেন, “আমরা যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন আব্বাস সিদ্দিকী এবং বাম কংগ্রেসের জোট তৈরি হয়নি। এই জোট তৈরি হওয়ার পরেই আমরা আমাদের সিদ্ধান্ত বদল করেছি। কারণ ১৯৪৬ এবং ৪৭ সালে যে হিন্দু নির্যাতন হয়েছিল, এই জোট দেখে সে কথাই আমাদের মনে পড়ে যাচ্ছে। এই জোট হওয়ার পর আবার হিন্দু নির্যাতনের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই বাম বামঐসলামি জোট একসময় দেশভাগকে সমর্থন করেছিল। আমরা আর চাই না, আবার দেশ ভাগ ভাগ হোক।
তিনি বলেন, তা ছাড়া তৃণমূল কংগ্রেস এখন যথেষ্ট দুর্বল। সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের পর যদি এই আব্বাস সিদ্দিকীর দল মমতাকে মমতাকে সমর্থন করে তাহলে পশ্চিমবঙ্গে জেহাদিদের সমর্থনে সরকার চলবে। আমরা চাই না পশ্চিমবঙ্গের ক্ষমতার চাবিকাঠি জেহাদিদের হাতে যাক। তাই আমরা বিজেপিকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।
বিজেপি সূত্রে জানা গেছে, দেবতনু ভট্টাচার্যকে তারা প্রার্থী করতে চাইছে। এ ব্যাপারে তার সঙ্গে কয়েক দফা আলোচনাও হয়েছে। সে ক্ষেত্রে কলকাতা অথবা আসানসোল থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে দেবতনু ভট্টাচার্য্য ভোটে দাঁড়াবেন কিনা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
হিন্দু সংহতির বিজেপিকে সমর্থনের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন হিন্দু সংহতির আর এক প্রাক্তন নেতা তথা সিংহবাহিনীর সভাপতি এবং বর্তামানে বিজেপি নেতা দেবদত্ত মাজি। তিনি বলেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন দেবতনু ভট্টাচার্য তথা হিন্দু সংহতি।

