সাথী দাস, পুরুলিয়া, ২৯ আগস্ট: পুরুলিয়া জেলার নিতুড়িয়ার পারবেলিয়া সরস্বতী ক্লাবের গণেশ পূজা ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। এবার ২৪ বছরে পা দিয়েছে। শ্রীলঙ্কার একটি গণেশ মন্দিরের আদলে সেজে উঠেছে মন্ডপ। ইসিএল ফুটবল গ্রাউন্ডে আয়োজিত পুজোয় আকর্ষণ বাড়িয়েছে এই মণ্ডপ। সোমবার হল উদ্বোধন।

সকালে বর্ণাঢ্য শোভা যাত্রায় দামোদর নদ থেকে ঘট এনে মঙ্গলবার থেকে পুজো শুরু হবে। চলবে দশ দিন। এই দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে থাকছে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, শিক্ষক দিবস পালন, কবি সম্মেলন, নাটক ছাড়াও নানা সামাজিক অনুষ্ঠান।

আয়োজক ক্লাবের পূজা কমিটির সম্পাদক শান্তিভূষণ প্রসাদ যাদব জানান, “আমাদের খনি অঞ্চলে এই পুজোর জন্য বছর ভর অপেক্ষা করি। সিদ্ধিদাতার কাছে আমাদের সবারই প্রার্থনা যেন এলাকার মানুষের সুখে ও শান্তিতে থাকেন।”

