করোনা পরিস্থিতি রুখতে বরাহনগরের সব বাজার একবেলা বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন

প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা, ২৭ এপ্রিল: ইতি মধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে আমাদের রাজ্যে। দিনদিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি আরো উদ্বেগজনক। এই করোনা পরিস্থিতি রুখতে বরানগরের বাজার কমিটিগুলির সাথে কথা বলে মঙ্গলবার দুপুর থেকে বরাহনগরের সব বাজার একবেলা খোলার সিদ্ধান্ত নিল স্থানীয় প্রশাসন।

বাজার বন্ধের আগে দুপুরে পুলিশ মাইকিং করে বরাহনগরের বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে দোকানদার ও ক্রেতাদের সচতেন করার কর্মসূচি গ্রহন করেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বাজারগুলি সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা রাখা যাবে। আর যে বাজারগুলি শুধু রাতে বসে সেগুলি শুধু রাতেই খুলতে দেওয়া হবে।

প্রশাসনের তরফ থেকে এই ঘোষণা শুনে স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীরা আশাপ্রকাশ করেন যে আগামী দিনে পুলিশ প্রশাসন যদি এভাবেই বাজারগুলি পরিদর্শন করেন তাহলে মানুষ অনেক বেশি সচেতন হবে। ঠিক করে করোনা বিধি মেনে চলবে মানুষ। অনেকেই এখনো ঠিক করে মাস্ক পরছেন না। প্রশাসনই পারবেন মানুষকে সচেতন করতে।”

এ দিন বরাহনগর পুরসভার পুরপ্রশাসক অপর্ণা মৌলিক জানান, তাঁরা সিদ্ধান্ত নিয়েছে এলাকার যে সব বাজার দু’বেলা খোলে তা বিকেলে বন্ধ থাকবে এবং বিকেলে যেই বাজারগুলি খোলে সেগুলি রাত আটটা পর্যন্ত খুলে রাখার কথা জানান। সকালের গুলি বেলা ২টো পর্যন্ত খোলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *