প্রেমিকের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় তার দেওয়া উপহার ফিরিয়ে দিতে গিয়ে লাঞ্ছনার শিকার, গঙ্গারামপুরে আত্মঘাতী কিশোরী

আমাদের ভারত, দক্ষিণ দিনাজপুর, ২৫ নভেম্বর:
প্রেমিকের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর দুঃখে প্রেমিকের দেওয়া উপহার সামগ্রী তার বাড়িতে ফিরিয়ে দিতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়ে অপমানে আত্মঘাতী এক ১৬ বছরের কিশোরী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের কালদিঘি এলাকায়।

জানাগেছে, কালদিঘি এলাকার বাসিন্দা আফরিনা খাতুনের সঙ্গে তাদের পাশের গ্রামের রিয়াজুল মিঞা নামে এক যুবকের প্রণয়ের সম্পর্ক ছিল। কিশোরীর বাড়ির লোক এই সম্পর্ক মেনে নিয়েছিল। কিন্তু কিশোরীর বিয়ের বয়স না হওয়ায় তার বাড়ির লোক তাকে পড়াশোনা চালিয়ে যেতে বলে। সেই মতো কিশোরী পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। কিন্তু কিছুদিন আগে ওই কিশোরীর প্রেমিকের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় ওই কিশোরী তার প্রেমিকের দেওয়া উপহার সামগ্রী প্রেমিককে বাড়িতে ফিরিয়ে দিতে গেলে ওই কিশোরীকে তার প্রেমিকের বাড়ির তরফ থেকে অপমান করা হয় বলে অভিযোগ। সেই অপমানে ওই কিশোরী গতকাল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে তার পরিবারের লোকেরা জানিয়েছে। ওই কিশোরীর মৃতদেহ আজ ময়নাতদন্তের জন্য বালুরঘাট পুলিশ মর্গে নিয়ে যাওয়া হয়। আত্মঘাতী কিশোরীর পরিবারের তরফে এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *