আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩ ফেব্রুয়ারি: একনলা বন্দুক, গুলিসহ এক চা বিক্রেতা গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তের চায়ের দোকান সিল করে দিয়েছে পুলিশ।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হাড়োয়া থানা খাড়ুবালা এলাকার ঘটনা।
জানাগেছে, অভিযুক্ত বছর ৪৬ এর জাকির বৈদ্য পেশায় চায়ের দোকানদার। গোপন সূত্রে খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ আধিকারিক বাপ্পা মিত্রের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে বুধবার ভোর বেলায় চায়ের দোকানে তল্লাশি চালায়। সেখান থেকে উদ্ধার হয় একনলা একটি দেশি বন্দুক, ২ রাউন্ড গুলি ও একটি রামদা। পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে ওই চা বিক্রেতাকে। চায়ের দোকানের আড়ালে কি কারণে জাকির ওই অস্ত্র মজুদ করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

