ভারতের সুরক্ষা নীতি নিয়ে অবসরপ্রাপ্ত মেজর জেলারেল জিডি বক্সীর সঙ্গে আলোচনায় এনআরআইজ ফর বেঙ্গলের প্রতিষ্ঠাতা যুধাজিত সেন মজুমদার

আমাদের ভারত, ১৮ জুলাই:ভারতের আভ্যন্তরীন সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন অনাবাসী ভারতীয়রা। ভারতের চিরকালের মাথা ব্যাথার কারণ পাকিস্তান সম্পর্কে ইউপিএ আমলে গৃহীত পদক্ষেপ তথা এনডিএ আমলে গৃহীত পদক্ষেপ নিয়ে ভার্চুয়াল মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ আলোচনার আয়োজন করা হয় মার্কিন নিবাসী যুধাজিৎ সেন মজুমদারের উদ্যোগে। আলোচনা হয় চিনের জৈব যুদ্ধের কারসাজি নিয়েও। ফেসবুকের এনআরআইজ ফর বেঙ্গল পেজ থেকে এই তাৎপর্যপূর্ণ আলোচনাটি সংগঠিত হয় শনিবার। এই আলোচনায় প্রধান বক্তা ছিলেন অবসরপ্রাপ্ত সেনানায়ক মেজর জেনারেল জিডি বক্সী।

আলোচনার প্রথম ভাগে কার্গিল যুদ্ধের একাধিক ঘটনা মেজর জেনারেল জিডি বক্সী যেমন তুলে ধরেন তেমনি এই যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পাকিস্তান কীভাবে উঠেপড়ে লেগেছিল তাও তুলে ধরেন তিনি। তাঁর কথায় উঠে আসে কতটা নৃশংসতার শিকার হয় সেই সময় ভারতের সেনা জওয়ানরা। তবে এদিনের আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল মোদী সরকারের সময় পাকিস্তানকে চোখে চোখ রেখে জবাব দেওয়ার সাহস দেখানোর ক্ষমতা। মেজরের মতে ইউপিএ সরকারের সময় ভারত শুধুমাত্র ডিফেন্স নীতি অবলম্বন করে চলেছে। কিন্তু এই নীতির কারণে ভারতে একের পর জঙ্গি হামলার ঘটনায় হাজার হাজার নিরীহ ভারতবাসীর প্রাণ গেছে। অক্ষরধাম মন্দিরে হামলা, দিল্লি বিস্ফোরণ, মুম্বাই হামলা একের পর এক জঙ্গি হামলা হলেও ভারত সরকার পাল্টা জবাব দেওয়ার কথা ভাবেনি। জিডি বক্সির মতে এর জন্য কংগ্রেসের সংখ্যালঘু তোষণ তথা ভোটব্যাঙ্কের রাজনীতি দায়ী। তিনি বলেন, কংগ্রেস সরকার কখনো পাকিস্তান তথা পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলিকে পাল্টা জবাব দেওয়ার কথা ভাবেনি। কারণ তাদের মতে এতে ভারতের মুসলমানরা ক্ষুব্ধ হবে। কিন্তু জিডি বক্সি বলেন, এটা করে আসলে কংগ্রেস সরকার ভারতের মুসলমানদের অপমান করেছে। কারণ ভারতের বহু মুসলিম সেনা জওয়ান পাকিস্তানের কুনজর থেকে ভারতমাতাকে রক্ষা করতে গিয়ে শহিদ হয়েছেন। কারণ দেশ সবার আগে।

আরও পড়ুন  দেশে কোনও জাতীয় সুরক্ষা নীতি ছিল না, মোদী প্রধানমন্ত্রী হবার পর সুরক্ষানীতি তৈরি হয়েছে, দাবি অমিত শাহের
কিন্তু পাকিস্তান তথা জঙ্গি দমনে জিডি বক্সি প্রশংসা করেন এনডিএ তথা মোদী সরকারের। তিনি বলেন, একজন সৈনিকের হাতে ঢাল ও তলোয়ার দুই থাকে। সবসময় ঢাল ব্যবহার করেই নিজেকে নিরাপদ রাখা যাবে এই ভাবনা সঠিক না। নিজেকে সুরক্ষিত রাখতে তলোয়ারের ব্যবহার দরকার। যা মোদী সরকার করেছে।‌ উড়ি হোক বা পুলওয়ামা হামলা তার যথোপযুক্ত পাল্টা জবাব ভারত দিয়েছে পাকিস্তানকে। আর সেই কারণেই জঙ্গি কার্যকলাপ শেষ কয়েক বছরে অনেকখানি কমেছে। বালাকোটের এয়ার স্ট্রাইকের পর পাকিস্তান একরকম নিজেকে গুটিয়ে রাখতে বাধ্য হয়েছে।

চিন প্রসঙ্গে বলতে গিয়ে জিডি বক্সি বলেন, যুদ্ধক্ষেত্রে চিন শেষ কয়েক বছরে বিফল। ভিয়েতনাম হোক বা ভারতের সঙ্গে লাদাখের সংঘর্ষ। কোনোটাই তার সফল নয়। তাই তারা এখন জৈবযুদ্ধে মেতেছে। করোনার মতো ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। তার জেরে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। কয়েক কোটি মানুষ অসুস্থ। অর্থনীতির ডামাডোল অবস্থা। তাঁর মতে, বিশ্বের সব দেশের উচিত একত্রিত হয়ে চিনকে কোনঠাসা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া।

1 thoughts on “ভারতের সুরক্ষা নীতি নিয়ে অবসরপ্রাপ্ত মেজর জেলারেল জিডি বক্সীর সঙ্গে আলোচনায় এনআরআইজ ফর বেঙ্গলের প্রতিষ্ঠাতা যুধাজিত সেন মজুমদার

  1. বুদ্ধিজিবি নোই আমি মেধাজীবী says:

    খুব সুন্দর বার্তালাপ …. really a meet of the titans

Leave a Reply to বুদ্ধিজিবি নোই আমি মেধাজীবী Cancel reply

Your email address will not be published. Required fields are marked *