পরেশ অধিকারীকে মন্ত্রিসভা থেকে বহিস্কারের দাবি ‘স্বরাজ ইন্ডিয়া’র

আমাদের ভারত, ১৯ মে: রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ায় তাঁকে মন্ত্রিসভা থেকে বহিস্কার করার দাবি জানাল স্বরাজ ইন্ডিয়া।

স্বরাজ ইন্ডিয়ার রাজ্য সম্পাদক রাম বচ্চন বৃহস্পতিবার বলেন, “মন্ত্রীর বিরুদ্ধে জুয়াচুরির অভিযোগ দায়ের হয়েছে। ন্যায় এবং স্বচ্ছতার স্বার্থ মহামান্য হাইকোর্ট নির্দেশিত তদন্তে সিবিআই’য়ের দায়ের করা অভিযোগেকে রাজ্য সরকার এবং প্রশাসনের গুরুত্ব দিয়ে দেখতে হবে। অভিযোগের সারবত্তা প্রাথমিকভাবে প্রমাণিত। তাই ঐ মন্ত্রীর মন্ত্রিসভায় থাকার আর কোনো নৈতিক অধিকার নেই। মুখ্যমন্ত্রীর তাঁকে অবিলম্বে বহিস্কার করা উচিত।”

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো বৃহস্পতিবার বিকেল ৩ টের মধ্যে সিবিআই অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর। কিন্তু তাঁর পক্ষে কোচবিহার থেকে কলকাতা এত তাড়াতাড়ি যাওয়া সম্ভব নয় বলে তখনই আদালতে জানিয়ে দেন মন্ত্রীর আইনজীবী। তিনি আরও জানান, কলকাতার উদ্দেশে ইতিমধ্যেই রওনা হয়েছেন পরেশ। সন্ধে সাড়ে ৬ টার সময় কলকাতায় আসতে পারবেন। বিষয়টা নিয়ে দিনভর টানটান উত্তেজনা চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *