১ সেন্টিমিটার চকে দশভূজার মূর্তি তৈরী করল বিশ্বভারতীর কলা বিভাগের ছাত্র সুরজিৎ অধিকারী

আমাদের ভারত, হাওড়া, ২৪ সেপ্টেম্বর: দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ২ সেন্টিমিটার চকের উপর প্রধানমন্ত্রীর পূর্ণাবয়ব মূর্তি তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল বাগনানের মাশিয়াড়া গ্রামের যুবক সুরজিৎ অধিকারী। আর এবার ১ সেন্টিমিটার চকের উপর দেবী দুর্গার মূর্তি তৈরি করলেন বিশ্বভারতীর কলা বিভাগের এই ছাত্র। সুরজিৎ জানায়, নতুন কিছু করার নেশায় তার এই কাজ। সে জানায় চকের উপর দুর্গার মূর্তি তৈরি করতে তার সময় লেগেছে ৫ ঘন্টা।

প্রসঙ্গত, মাস চারেক আগে ৩৫২ টি চকের উপর ৩৫২ জন মনিষীর ভাষ্কর্য তৈরি করে ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে বাগনানের এই যুবক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *