পাচারের আগেই বাংলাদেশ সীমান্তে লক্ষাধিক টাকার ওষুধ সহ সারজিক্যাল যন্ত্র বাজেয়াপ্ত, গ্রেফতার ১

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১১ জুলাই: অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন ওষুধ সহ সারজিক্যাল যন্ত্র পাচার করতে গিয়ে হাতানাতে পাকড়াও এক পাচারকারী। উদ্ধার হয় প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকার ওষুধ ও সারজিক্যাল যন্ত্র। ধৃতের নাম শুভজিৎ মন্ডল। পুরাতন বনগাঁর বাসিন্দা বলে জানিয়েছে বিএসএফ।

বিএসএফের দাবি, পাচারকারীরা একটি বড় ব্যাগে ভরে ওই ওষুধগুলি বাংলাদেশে নিয়ে যাচ্ছিল। ওই ব্যাগে প্রচুর ওষুধ ও ইঞ্জেকশন এবং ৫৭০টি ট্যাবলেট ছিল। পেট্রাপোল রেলপথ ক্রসিংয়ের কাছে সীমা সুরক্ষা বাহিনীর জওয়ানরা একটি সন্দেহভাজন মোটরসাইকেল চালককে বাংলাদেশের পার্কিংয়ের দিকে যেতে লক্ষ্য করে। জওয়ানরা মোটরবাইক চালককে আটক করে। তাকে তল্লাশি করলে তার ব্যাগ থেকে বিভিন্ন ধরণের ওষুধ “হাইপারটেনশন, উদ্বেগজনিত ব্যাধি, ডায়াবেটিস মেডিসিন এবং হেরিং এইড সেল” উদ্ধার করা হয়। জওয়ানরা সমস্ত ওষুধ বাজেয়াপ্ত করে। ওই পাচারকারীকে গ্রেফতার করে বিওপিতে নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *