আমাদের ভারত, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুবাবু টুইটারে লিখেছেন, “ভারতের সবচেয়ে প্রশংসিত ও বিশ্বস্ত নেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা ও প্রণাম। আপনার উজ্জ্বল নেতৃত্ব বিশ্বব্যাপী ভারতের মর্যাদা বাড়িয়েছে। আমি আমাদের জাতির সেবায় আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
সুকান্তবাবু টুইটারে লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর নেতৃত্বে ভারত উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছেছে এবং বিশ্বের জন্য একটি উদাহরণ তৈরি করছে। তিনি তাঁর সমগ্র জীবন দেশ ও জনগণের কল্যাণে উৎসর্গ করেছেন। তাঁর সুখী ও দীর্ঘায়ু কামনা করছি।”

