খড়গপুর শহরে ঝাঁটা হাতে দিলীপ ঘোষ

পার্থ খাঁড়া, পশ্চিম মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রীর ৭২ তম জন্ম দিনে ঝাঁটা হাতে রাস্তা পরিস্কার করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরে সাংসদ দিলীপ ঘোষ। আজ প্রতঃভ্রমণে বেরিয়ে চা পে চর্চাতে অংশ নেন। এর পর খড়গপুর স্টেশনের কাছে বোগদা এলাকায় হাতে ঝাঁটা নিয়ে স্বচ্ছ ভারত অভিযান চালান তিনি। পাশাপশি গরু এবং কিছু কুকুরকে খাবার দেন। পরে কেশিয়াড়ী গ্রামীণ হাসপাতালে থাকা রোগীদের ফল তুলে দেন সাংসদ দিলীপ ঘোষ।

আজ সকাল থেকে পূর্বঘোষিত সূচি অনুযায়ী জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সেইমতো আজ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণেরপর পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী তিনি দাঁতনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে বেরিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *