আমাদের ভারত, ১৯ মে: এসএসসি কান্ডে কড়া প্রতিক্রিয়া দিলেন সিপিএমনেতা তথা প্রাক্তন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।
তিনি টুইটারে লিখেছেন, “রাজ্যের কি হাল করে ছেড়েছেন, মুখ্যমন্ত্রী! শিক্ষা প্রতিমন্ত্রী উধাও। নিরুদ্দেশ। সন্ধান চাই।
এসএসসি চেয়ারম্যান তথ্য দেবার পর ভয় পেয়ে ইস্তফা। অভিযুক্ত শিক্ষামন্ত্রী সিবিআই এর হাজিরায়। এসএসসি’র দফতরে সিআরপিএফ। অথচ পাস করে যুবকরা ফুটপাতে। কেলেঙ্কারির একশেষ। ছিঃ।।“ টুইটারে সংবদপত্রের প্রথম পৃষ্ঠার অংশবিশেষ যুক্ত করে দিয়েছেন। তাতে সংশ্লিষ্ট দুটি খবর প্রাধান্য পেয়েছে।
অপর টুইটারে চারটি ছবি যুক্ত করে সুজনবাবু লিখেছেন, “শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভকারী ছাত্রদের কলকাতায় বেধড়ক আক্রমণ করল পুলিশ। উধাও হওয়া শিক্ষা প্রতিমন্ত্রীকে ধরতে ব্যর্থ। শুধুই দুর্নীতির দালালি করছে রাজ্যের পুলিশ প্রশাসন। লড়াই চলবেই।“

